1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন তানভীর সিনহা ঐতিহ্যের পথ ধরে আগামীর রূপরেখা: দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি সংখ্যা গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী

যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত
যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার

যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার
লৌহজং প্রতিনিধি
উত্তেজনা, হাজারো দর্শকের করতালি আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো কুমারভোগ ৫ নং ওয়ার্ড যুবসমাজ কর্তৃক আয়োজিত, মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল খেলা। ফাইনাল খেলায় সাদ্দাম একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তুহিন একাদশ।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় কুমারভোগের ঐতিহ্যবাহী জঝ-৩ স্কুল মাঠ প্রাঙ্গণ প্রজেক্টে এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মূল প্রতিপক্ষ তালুকদার একাদশ ও তুহিন একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে।
নির্ধারিত ৫০ মিনিটের (প্রথমার্ধ ২৫ মিনিট ও দ্বিতীয়ার্ধ ২৫ মিনিট) খেলায় দুই দলই আক্রমণ,প্রতিআক্রমণে মাঠ কাঁপিয়ে তোলে। ম্যাচের প্রথমার্ধেই তুহিন একাদশের তারকা খেলোয়ার সিয়াম চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে সাদ্দাম একাদশ গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালালেও তুহিন একাদশের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত সিয়ামের দেওয়া সেই একমাত্র গোলটিই তুহিন একাদশের জয় নিশ্চিত করে।
খেলা দেখতে দুপুর থেকেই মাঠ প্রাঙ্গণে নারী, পুরুষ ও শিশুসহ সকল বয়সের ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উল্লাস ও করতালি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।
উক্ত মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউসার তালুকদার এবং খেলায় সভাপতিত্ব করেন জনাব দুলাল শেখ। পুরো টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন শফিক খান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব কাউসার তালুকদার বলেন,খেলাধুলা যুবসমাজকে সঠিকভাবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমরা চাই আগামীতে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হোক। কিশোর ও যুবকরা মাঠে ফিরে আসুক, খেলাধুলায় ব্যস্ত থাকুক এবং মাদক থেকে চিরতরে দূরে থাকুক। এই মাঠে যেন শুধু স্থানীয় নয়, বিভিন্ন ইউনিয়ন থেকেও ভালো খেলোয়াড়রা এসে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। আমাদের মূল লক্ষ্য,কুমারভোগে একদল আদর্শ ও সুস্থ যুবসমাজ গড়ে তোলা।
ফাইনাল খেলার এই বিশেষ মুহূর্তে আরও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী তানিয়া, মেম্বার পদপ্রার্থী খলিল শেখ, মেম্বার পদপ্রার্থী নুরু মাদবর সহ এলাকার স্থানীয় গণ্যমান্য মুরুব্বীগণ।
সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করায় স্থানীয়রা আয়োজক কমিটির আক্কাস তালুকদার, ফিরোজ হাওলাদার, স্বপন তালুকদার, সজিব হাওলাদার এবং উপদেষ্টা সুজাক মাদবরের প্রশংসা করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর