1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, কুমারভোগের ফাইনালে কাউসার তালুকদার লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন তানভীর সিনহা ঐতিহ্যের পথে ধরে আগামীর রূপরেখা: দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি সংখ্যা গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন গজারিয়ায় আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী

গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত
গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল

গজারিয়ায় “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টে ফাইনাল
স্টাফ রিপোর্টার
উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো আতিকনগর স্পোর্টিং ক্লাব আয়োজিত “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-০১)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩:৩০ মিনিটে আতিকনগর মাঠ প্রাঙ্গণে (হোম গ্রাউন্ড) বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আয়োজক দলের এম/আর জুনিয়র (আতিকনগর) এবং শক্তিশালি প্রতিদ্বন্দ্বী চমকপুর টাইগার স্পোর্টিং ক্লাব। মাঠজুড়ে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে ম্যাচটি এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জালাল রিমু, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজান দেওয়ান, মজিবুর রহমান, নাজিম লাভলু, তানিয়া প্রধান এবং আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন
২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম,
এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ফজলুল হক নয়ন, হাইকোর্টের কোর্ট কর্মকর্তা ও সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সাবেক মেম্বর (২নং ওয়ার্ড, বালুয়াকান্দি) ইসরাফিল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দ্বীন ইসলাম, জসীমউদ্দীন, আবু বক্কর সিদ্দিক, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আবু ইউসুফ, বিল্লাল হোসেন এবং বশির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও আমন্ত্রণে ছিলেন তামিম আহমেদ, তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মতিউর রহমান।
খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন সুন্দর আয়োজনের জন্য তাঁরা আতিকনগর স্পোর্টিং ক্লাবের আয়োজকদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর