
বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা
রাজু আহমেদ
মুন্সিগঞ্জে কর্মরত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমএর বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে আন্তরিক সংবর্ধনা দিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবার। সোমবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বিদায়ী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমএর পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহম্মেদ, স্টাফ রিপোর্টার শেখ আসলাম, মোহাম্মদ রাজু, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান হোসেন, হরগঙ্গা কলেজ প্রতিনিধি আবরার অনিক, প্রতিনিধি মো. সাইফসহ অন্যান্য সাংবাদিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. কামরান হোসেন মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় ছিল, যা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছে।
বিদায়ী বক্তব্যে মো. মেনহাজুল আলম পিপিএম মুন্সিগঞ্জে তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সহকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুন্সিগঞ্জে কাজ করার সময় তিনি যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন, তা সবসময় স্মরণ রাখবেন।
শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।