
স্টাফ রিপোর্টঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় মিরাপাড়া চৌধুরী বাড়িতে বিনামূল্যে নারীদের সেলাই এর প্রশিক্ষণ এবং নারীদের যাবতীয় পোষাক তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। নাজনিন কাটিং এন্ড ট্রেনিং হাউজ কেক কেটে শুভ উদ্ধোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শিক্ষানুরাগী, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী
নাজ এন্টার প্রাইজ ও নাজনিন কাটিং এন্ড ট্রেনিং হাউজ কর্নধার জুবায়েদা চৌধুরী নাজনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ মোস্তফা কামাল রনি, স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সদস্য মোঃ রুবেল মাদবর, নাছিমা চৌধুরী ঝর্না চৌধুরী, শাকিব চৌধুরীসহ আরো অনেকেই।