1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

আসিফ বাধন :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়াতুল দক্ষিণ খিদিরপুর গ্রামের বাসিন্দা জাহিদ খানের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ি থেকে প্রায় ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে গিয়ে একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।

একই এলাকার বাসিন্দা আয়াতুলের নানা মো. জনবলি বলেন, “আমার নাতিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চিপাখাল নামক স্থানে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম এটি খেলনার পুতুল। পরে আমার মেয়ে জান্নাত আক্তার কাছে গিয়ে দেখে সেটা তার শিশু ছেলে আয়াতুলের মরদেহ। সঙ্গে সঙ্গে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, “তিন বছর বয়সী একটি শিশুকে তার পরিবার আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন যে শিশুটি এখানে আনার পূর্বেই মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে শিশুটির মৃত্যু পানিতে ডুবে যাওয়ার ফলে হয়েছে। পরবর্তীতে শিশুটির মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।”

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিন বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে—এমন খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিক তদন্তে এটি একটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর