
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন মুহাম্মদ রাজু। উক্ত পত্রিকার সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। নবনিযুক্ত বিশেষ প্রতিবেদক মুহাম্মদ রাজু বলেন , গণতান্ত্রিক ও জনবান্ধন রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রের মাধ্যমে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠককে চিন্তা-চেতনা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে। আমি মনে করি সাংবাদিকতা কেবল সংবাদ বা তথ্য উপস্থাপনের মাধ্যম নয় বরং এটি মানুষের অধিকার আদায়ের একটি শক্তিশালী হাতিয়ার। আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দল-মত বাদ দিয়ে নিরপেক্ষভাবে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আর সংবাদপত্র যতবেশি নিরপেক্ষ হবে সাংবাদিকরা তত বেশি নির্ভীক ও সৎ হবে এবং দেশ ও জাতির কল্যান হবে। আগামীর বাংলাদেশ তরুনদের বাংলাদেশ। আর সেই তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে তরুণদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ্য সংবাদের মাধ্যমে দেশ ও সমাজের জন্য ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাই।দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন মুহাম্মদ রাজুকে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’-এর পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা বিশ্বাস করি, তাঁর যোগদানে পত্রিকাটির তথ্য সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হবে।