1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেলো ৪২০ টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০ টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করে সংগঠনের সদস্যরা। এছাড়াও প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরিক্ষা,অসহায় গরীবের পাশে থেকে কাজ করা সহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।

ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে৷ আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। মো: ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারবোনা। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারনে ঈদে মাংস খেতে পারবো। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ৪র্থ বারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এবছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর