
নিজস্ব প্রতিবেদক :
শনিবার সিরাজদিখান জামায়াতের উপজেলা নির্বাচনী কমিটির উদ্যোগে মুন্সিগঞ্জ -১ আসনের প্রার্থীকে নিয়ে আলোচনা সভা ও নির্বাচনীপ্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. এ কে এম ফখরুদ্দিন রাজি। সভাপতিত্ব করেন আসন কমিটির পরিচালক খিদির আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মো. মুজিবুর রহমান উপজেলা, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কবির হোসাইন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া।