
নিজস্ব প্রতিবেদক :
সিরাজদিখানে শিবিরের ঈদ পূর্তি ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন সিরাজদিখান শিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ।
সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের এসোসিয়েট হাসানুল বান্না তাসনীম ও থানা সেক্রেটারি নাজমুস সোয়াইব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি, (মুন্সিগঞ্জ-১ জামায়াত মনোনীত এমপি প্রার্থী) অধ্যাপক এ কে এম ফখরুদ্দীন রাজী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– শ্রমিক কল্যান ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি খিজির আব্দুস সালাম, জামায়াত ইসলামী সিরাজদিখান উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া, বিক্রমপুর মডেল স্কুলের উপাধ্যক্ষ জিল্লুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।