1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

অদ্য ৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১.০০ টায় মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মানিত সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব (রুটিন দায়িত্ব) জনাব মোঃ মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, এসবি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব সাবিনা আলম, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব একেএম আওলাদ হোসেন, এলজিইডি এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ মিয়াসহ দেশের ঊর্ধ্বতন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। সভায় জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন —যেমন সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প, মাওয়া ফেরিঘাট অঞ্চল উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁদের পরিকল্পনা ও প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন। উপদেষ্টা মহোদয়গণ অতিদ্রুত মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন। অন্যান্য প্রকল্পের বিষয়গুলোও গুরুত্ব সহকারে আলোচনা হয় এবং সেগুলোর নিয়মিত ফলোআপ করে দ্রুত বাস্তবায়নের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে জোর দেয়ার জন্য সভায় বলা হয়।

এই সভার একটি বিশেষ অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে প্রণীত “প্রত্নকথা” নামক একটি তথ্যবহুল ও আকর্ষণীয় ভ্রমণবই এর মোড়ক উন্মোচন করা হয়। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ-এর উদ্যোগে প্রণীত এই বইটিতে জেলার ৬টি উপজেলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহের পরিচিতি, ইতিহাস, অবস্থান, ছবিসহ বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেন সভায় উপস্থিত মাননীয় উপদেষ্টাবৃন্দ।

এছাড়াও, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য “২৪ বিপ্লবের সূতিকাগার” বিষয়ক একটি বুকলিটও প্রকাশিত হয়। উক্ত বুকলিটে সাম্প্রতিক সময়ে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জসহ দেশব্যাপী সংঘটিত ঘটনাপ্রবাহের চিত্রসম্বলিত ধারাবাহিক বর্ণনা এবং মুন্সীগঞ্জের শহিদগণের ছবি ও শাহাদাতবরণের তথ্য উল্লেখ রয়েছে। এটি মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত সংকলন।

সভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিকগণের সাথে সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলন শেষে উপদেষ্টাগণ ও অন্যান্য অতিথিবৃন্দ ইসলামপুরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর