1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকালদি এলাকায় রমজান মিয়া নামের এক ব্যক্তি তার ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করতে গেলে প্রতিপক্ষ আজিম আল রাজি, নাদিম আল রাজি, অন্তরসহ ৩০-৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এতে রমজান, তার ছোট ভাই দেলোয়ার হোসেন ও ভাতিজা জুবায়ের গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

রমজান মিয়া জানান, হামলাকারীরা পূর্ব থেকেই তার জমিটি দখলে রাখার চেষ্টা করছে। ১ জুলাই জমিতে সাইনবোর্ড লাগালে তারা তা ভেঙে ফেলে। পরবর্তীতে ১৪ জুলাই পুনরায় সাইনবোর্ড লাগাতে গেলে তারা অস্ত্রসহ এসে মারধর ও ভাঙচুর চালায়। এ সময় তারা রমজানের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও পকেটের নগদ টাকা নিয়ে যায়। হামলাকারীরা ভবিষ্যতে জমিতে গেলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ।

অভিযোগে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ জমিটি কাকালদি মৌজার আরএস খতিয়ান ৬৩৬, দাগ নং ৩৯, যার পরিমাণ ৫০ শতাংশ এবং শ্রেণি ফসলি জমি।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এক পক্ষের জমির কাগজপত্র থাকলেও অন্য পক্ষ তা দখলে রেখেছে। এই নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর