1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে জেলা ইউনিটের সদস্যদের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩ টার দিকে জেলা আইনজীবী সমিতির হলরোমে এ মতবিনিময় করা হয়। জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলি (ভিপি) অ্যাডভোকেট মো: তোতা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহা সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ আইন সমিতির আহবায়ক অ্যাডভোকেট মনির হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: জাকারিয়া মোল্লা, সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন।

সভায় জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সুমন সরদারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো: মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসিম আখতার সুমন, অ্যাডভোকেট আরিফ হোসেন, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ প্রমূখ।

সভাটির সার্বিক দায়িত্বে ছিলেন ফোরামের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মু. ফারুক আহম্মেদ। এ সময় জেলা আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর