
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিলেন বর্ষন মোহাম্মদ।
তিনি দীর্ঘ দিন থেকেই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন। এর আগে তিনি দৈনিক মুন্সীগঞ্জের খবরের নির্বাহী সম্পাদক পদে দুই বছর নিযুক্ত ছিলেন।
বর্ষন মোহাম্মদ নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। নবনিযুক্ত নির্বাহী সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ সকল স্টাফ ও কলাকুশলীবৃন্দ।