1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জে দেয়ালে লিফলেটঃ মৃত্যুর জন্য দিন গুনতে থাক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে দেয়ালে লিফলেটঃ মৃত্যুর জন্য দিন গুনতে থাক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে পোস্টার টানানোর ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এধরনের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না। এ ঘটনার পর থেকেই পুরো ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সরজমিনে গিয়ে জানাগেছে, গত বুধবার রাতে (১৬ এপ্রিল) পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপর পেচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে মিটার থেকে কাপর নিচে পরে যাওয়ায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, গত বুধবার (১৬ এপ্রিল) সকালে ইউপি সচিব ফোন দিয়ে বলেন পরিষদের মিটারে কে বা কারা জানি আগুন লাগিয়েছে। পরে তাৎক্ষনিক পরিষদে এসে মিটারের চারপাশ পুড়ে যাওয়ার আলামত পাই। পরে বিষয়টি ইউএনও স্যার কে জানাই। পরে স্যার নিজে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি আরো বলেন, এর আগেও আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোষ্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বিষয়টি ইউএনও স্যার কে জানিয়েছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কে বা কারা এই কাজ গুলো করতেছে সে সম্পর্কে আমরা এখনো কিছুই বলতে পারছিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যান কে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যান কে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই। আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেই।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর