
নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ বাজারে খাজানার টাকা উঠাতে গেলে ইজারাদারের লোকজনদের সাথে ব্যবসায়ী দের হট্টগোল। গত শনিবার (১৯ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ বাজারে খাজানার টাকা উঠাতে গেলে ইজারাদারের লোকজনদের সাথে হট্টগোলের সৃষ্টি হয়।
ইজারাদাররা মাছের খাঁড়ি প্রতি ১২০ টাকা চাইলে মৎস বিক্রেতারা তা দিতে অস্বীকার করে। এসময় উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে মাছ বিক্রি বন্ধ করে সদর থানা ঘোরাও করতে যায় মাছ বিত্রেতারা।
মাছ বিক্রেতারা জানান, ৫ আগস্টের পর ৫০- টাকা করে খাজনা নিতো,আজকে হঠাৎ করে ১২০ টাকা চাইছে,যা আমাদের পক্ষে দেয়া সম্ভব না।
এবিষয়ে ইজারাদার মোঃ মহিউদ্দিন বলেন, আ’লীগের আমলে ১৫০-১৭০ টাকা করে টোল দিতো মাছ বিক্রেতারা। আমরা সরকার থেকে ইজারা নিয়ে বিধি মোতাবেক ১২০ টাকা চেয়েছি। আগে ৫০-৭০ টাকা খাস কালেকশনের মাধ্যমে খাজনা আদায় করা হতো।
বর্তমানে সরকার টেন্ডার আহ্বান করলে আমরা ১ লা বৈশাখ থেকে টোল আদায় করতে গেলে মাছ বিক্রেতারা অযৌক্তিকভাবে টোল দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা মাছ বিক্রি বন্ধ রাখে ।
এ সময় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম তাদের আশ্বাস দিয়ে বলেন, যে তিনি দুপক্ষের সাথে বসে আলোচনা করে সমঝোতা এবং মাছ বিক্রেতাদের বাজারে গিয়ে পুনরায় বাজার চালু করার কথা বলেন। পরে বাজারে পুনরায় বাজার চালু করেন।