1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
রজতরেখাকে ফিরিয়ে দাও  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

রজতরেখাকে ফিরিয়ে দাও 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
rojotrekha
শেখ রাসেল ফখরুদ্দীন  
আমাদের মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর সু-প্রাচীন কাল হতেই নদী বেষ্টিত ছিল । জেলার উত্তরে ধলেশ্বরী ,ইছামতি ,দক্ষিণে পদ্মা,পূর্বে মেঘনা ও শীতলক্ষ্যা, পশ্চিমে ইছামতি নদী দ্বারা বেষ্টিত ছিল । এছাড়াও ছোট ছোট কয়েকটি নদী বিক্রমপুরের বুকে বয়ে গেছে।তেমনি অতিব মায়াবী একটি সুন্দর ছোট্র নদী রজতরেখা । দিঘিরপাড় হতে বেশনাল-পুরা বাজার-মাকাহাটি হয়ে কাটাখালি দিয়ে একে বেকে ১০-১২কি.মি অতিক্রম করে নদীটি ধলেশ্বরীতে মিশে গেছে ।
ধবধবে সাদা উত্তাল জলরাশির জন্যই নদীটির নামকরণ রজতরেখা হয়েছে বলে ইতিহাস অনুসন্ধানে পাওয়া যায়। ৪৮০ ফুট প্রস্থের নদীটি বর্তমানে ৬০-৭০ফুট এসে দাড়িয়েছে । বছর বিশেক পূর্বেও বর্ষাকালে এই নদীতে প্রচুর পানিথাকতো এবং প্রচুর মাছ পাওয়া যেত ।ছোট বড় অনেক লঞ্চ-ষ্টিমার ,ট্রলার,নৌকা চলাচল করত রজতরেখার বুকচিরে ।
বিক্রমপুরের ইতিহাস গ্রন্থের রচয়িতা বিক্রমপুরের গর্ব যোগেন্দ্রনাথ গুপ্ত রজতরেখা পারস্থ মূলচঁর গ্রামের সন্তান। অবিভুক্ত বাংলার কৃতি সাঁতারু পরেশ নাথ দত্ত ছিলেন বিক্রমপুর নশংকর গ্রামের
বাসিন্দা । রজতরেখা নদীতে তিনি প্রায়ইশ সাঁতার কাটতেন ।এর ফলে পরবর্তিতে বোম্বেতে অনুষ্ঠিত নিখিল ভারত সাঁতার প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছিলেন ।সাহিত্যিক ইমদাদুল হক মিলনের বহু লেখায় লেখায় রজতরেখা নদীর কথা উল্লেখ আছে ।
বিক্রমপুরের প্রাচীন নদ-নদী,খাল-বিল নিয়ে অনেক দিন ধরেই গবেষণা করছেন লেখক রমজান মাহমুদ । তাঁর নানাবিধ লেখায় রজতরেখার কথা বিষদ ভাবে উল্লেখ রয়েছে । বিক্রমপুরের রজতরেখা নদী ও অকৃত্রিম প্রকৃতির সঙ্গে ডোমসার নামক গ্রামে বেড়ে ওঠেন স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী গুরু প্রসাদ সেন ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দিঘিরপাড় এসেছিলেন তখন তিনি ও এই রজতরেখা নদীর অপরুপ সৌন্দর্ষ লীলা উপভোগ করেছিলেন । আজীবন শিক্ষা ব্রতী মৌলভী আব্দুর রহিম খান বেড়ে ওঠেন রজতরেখা নদীর পাড় ঘেসে গড়ে ওঠা রাজাবাড়ী নামক এলাকায় ।
বিক্রমপুরের ইতিহাস লেখক সাইদুল ইসলাম খান অপু ও জয়নাল আবেদীন খান তাঁরা বেশনাল গ্রামে জন্মগ্রহন করেন । তাঁদের বিভিন্ন লেখায় রজতরেখা নদীর নানাবিধ কথা উল্লেখ রয়েছে ।রজতরেখা নদী ও প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠেন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত চিত্র শিল্পি কৃষ্ণা চট্র্যোপাধ্যায় । রজতরেখা পাড়ে মূলচঁর গ্রামে মোগল আমলের রাধা গোবিন্দ মন্দির রয়েছে। নদীকে ভালবেসে স্বীয় নামের শেষাংষে রজতরেখা নাম যুক্ত করেছেন কবি কৃষান বাশার রজতরেখা। রজতরেখা নদী নিয়ে তার বহু কবিতা পাঠক প্রিয়তা পেয়েছে। লেখক ও সাংবাদিক  সোহেল টিটুর নানাবিধ লেখায় রজত রেখা নদীর উল্লেখ পাওয়া যায়।এই নদীটিকে ভালোবেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি পরিবহন (বাসের) নামকরণ করেছেন রজতরেখা।
অতিব সুন্দর মায়ারী রজতরেখা আর আগের মত নেই ।আজ সে নদী মৃত শীর্ণকায় ।ভূমি দস্যুরা দখল করেছে নদী। নদী গ্রাস হয়ে গেছে ।ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে রজতরেখা ? একদা ভরা যৌবনের অধিকারী রজতরেখা একটি বর্তমানে নর্দমা খালে পতিত হয়েছে ।রজতরেখাকে কারা হত্যা করল ?রজতরেখা তো বাঁচতে চিয়েছিল ।রজতরেখা কেন মরে গেল ?দিঘিরপাড় , মূলচর, কামারখাড়া,বেশনাল ,সরিষাবন ,ধোপড়াবাসা , পুরা ,মাকাহাটির কত মানুষ যে এই রজতরেখা নদীর বুকে যাতায়েত করেছে তাঁর কোন উয়াত্তা নেই ।
মানুষ খুন করলে যদি খুনিদের শাস্তির বিধান থাকে তাহলে নদী খুন করলে ও কি শাস্তির বিধান রয়েছে ? যদি শাস্তির বিধান থাকে তাহলে রজতরেখা খুনিদের যথাযথ বিচারের আওতায় আনা হোক । আমরা রজতরেখাকে আগের তাঁর পরিপূর্ণ যৌবনের অধিকারী মায়ারী সুন্দর রুপে ফিরে পেতে চাই ।
ফিরিয়ে দাও ।দিতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর