
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় আজ রাত ১৮.৫০ ঘটিকার সময় ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় (নতুন ফেমাস হেল্থ কেয়ার হাসপাতালের সামনে) অভিযান চালানো হয়।
এ সময় মো. মেহেদী হাসান কাশেম (৪২) ও শ্যামল শেখ (৪৫) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।