1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
তরুণ মুখ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত হচ্ছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিপরিষদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

তরুণ মুখ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত হচ্ছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিপরিষদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত
তরুণ মুখ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত হচ্ছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিপরিষদ

এ. জেড. এ মুকুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২ টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। আগামি সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে প্রায় ৪৫ জন সদস্য শপথ নিতে পারে বলে জানা গেছে। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও।
মন্ত্রিপরিষদে সদস্য
এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপ-রাষ্ট্রপিতি বা স্পিকার, সালাহউদ্দিন আহমেদকে যোগাযোগ মন্ত্রণালয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়,ড. আ ন ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়, স্থায়ী কমিটর সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়, অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), ড. খন্দকার মোশারফ হোসেনকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়, মেজর (অব.) হাফিজ আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ড. রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রনালয়, ডঃ হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট), কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্মমন্ত্রনালয়, আবদুল আউয়াল মিন্টুকে শিল্পী মন্ত্রনালয়, নিতাই রায় চৌধুরীকে ভূমি মন্ত্রী, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।
এছাড়াও মন্ত্রিপরিষদের বিবেচনায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী, মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি দলে স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে তরুণ মুখ
নতুন মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছে একাধিক তরুণ মুখ। এদের মধ্যে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, আজিজুল বারি হেলালকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়, শেখ মোঃ আবদুল্লাহ শিল্প মন্ত্রনালয়, হুম্মাম কাদের চৌধুরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়,ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতনকে সমাজ কল্যান মন্ত্রনালয়, শ্যামা ওবায়েদ ইসলাম প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়, ব্যরিস্টার নওশাদ জমিরকে আইন মন্ত্রনালয়, সাঈদ আল নোমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়, অনিন্দ ইসলাম অমিতকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, নায়াব ইউসুফ আহমেদকে সংস্কৃতি মন্ত্রনালয়,এম রশিদুজ্জামান মিল্লাতকে অর্থ মন্ত্রনালয় হিসেবে বিবেচনায় আছেন।
বিএনপি জোটের মন্ত্রী পরিষদ
কয়েক বছর আগেই আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিল বিএনপি। ফলে নতুন মন্ত্রিপরিষদে থাকছেন যুগপৎ আন্দোলনের একাধিক নেতা। এদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জনসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও গণ-অধিকার পরিষদের নুরুল হক নুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর