1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই প্রার্থী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই প্রার্থী

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই প্রার্থী

আমিরুল ইসলাম মামুন

ভোটের লড়াই শেষে মুন্সিগঞ্জ-২ আসনের বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর আলিঙ্গন, ফুল-মালা ও মিষ্টিমুখে রাজনৈতিক কোলাহলের মধ্যেই জন্ম নিয়েছে বিরল মানবিকতার এক আলোকিত মুহূর্ত।

রবিবার, ১৫ ফেব্রুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী এড. আব্দুস সালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম। রাজনৈতিক উত্তাপের পর এমন দৃশ্য এলাকায় তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে দুই প্রার্থী একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই প্রকাশ অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যেমে শুরু হয় প্রশংসার ঝড়।

টংগিবাড়ীর বাসিন্দা মোঃ মহিউদ্দিন (৬৮) বলেন, “বাংলাদেশে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। একজন প্রার্থী হেরে গিয়ে আরেকজনকে বুকে জড়িয়ে ধরছে, মিষ্টি খাওয়াচ্ছে—এই দেশে এটাও সম্ভব?” কথা বলতে বলতে তিনি আবেগাপ্লুত হয়ে যোগ করেন,  “আল্লাহ, দেশের রাজনীতিতে এমন পরিবেশ যেন ভবিষ্যতেও বজায় থাকে। মানুষ এভাবে মিলেমিশে থাকলেই শান্তি আসবে, দেশও এগিয়ে যাবে।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপির মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলিম, টংগিবাড়ী উপজেলার প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ, সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ, জাতীয় ছাত্র শক্তির যুগ্ম-সমন্বয়ক মাহমুদুল হাসান, এনসিপি সদস্য সাকিব বেপারী, জামায়াতে ইসলামের সূরা সদস্য হেমায়েত উদ্দিন, টংগিবাড়ী থানা আমির মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক আমির আব্দুল বারী প্রমুখ।

আলোচনায় দুই প্রার্থীই লৌহজং ও টংগিবাড়ী উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এড. আব্দুস সালাম আজাদ বলেন, হার-জিত নয়—মানুষের জীবনমান উন্নয়নই হবে মূল লক্ষ্য; যে কোনো গঠনমূলক উদ্যোগে তিনি পাশে থাকবেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সহযোগিতার এই বার্তাই এখন মুন্সিগঞ্জ-২ আসনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর