
স্টাফ রিপোর্টার
সিরাজদিখানে মাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মেনহাজুল আলম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ (পিপিএম) মহোদয়ের নির্দেশক্রমে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাটি সিরাজদিখান থানাধীন হিরণের খিলগাঁও এলাকায় ঘটে। অভিযোগ রয়েছে, বখাটে ছেলে মোঃ মিজান মিয়া (২৭) তার মা আনোয়ারা বেগম (৪৯)-কে হত্যার উদ্দেশ্যে বটি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ মিজান মিয়া (২৭), পিতা-মোঃ জামাল মিয়া, সাং-হিরণের খিলগাঁও, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আহত আনোয়ারা বেগমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।