1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মেঘনা নদীতে যৌথ অভিযানে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ চায়না রিং ধ্বংস - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মেঘনা নদীতে যৌথ অভিযানে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ চায়না রিং ধ্বংস

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত
মেঘনা নদীতে যৌথ অভিযানে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ চায়না রিং ধ্বংস

মেঘনা নদীতে যৌথ অভিযানে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ চায়না রিং ধ্বংস
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মৎস্য শিকারের সরঞ্জামের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্ট গার্ড, নৌপুলিশ এবং নৌবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি চরকিশোরগঞ্জ ঘাট এলাকা থেকে শুরু হয়ে আধারা ইউনিয়নের বকচর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় প্রায় ৯৫ হাজার মিটার চরঘেরা কারেন্ট জাল এবং ৫০টি চায়না রিং উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত এসব কারেন্ট জাল ও চায়না রিং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ছোট মাছ ও মাছের পোনা নিধনের মাধ্যমে মৎস্যসম্পদের অপূরণীয় ক্ষতি হয়, যা ভবিষ্যতে মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।
তারা আরও জানান, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ, প্রজনন মৌসুমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকতে কঠোর সতর্কবার্তা প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর