1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ডাকাত আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ৩ রাউন্ড গুলি উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় ডাকাত আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ৩ রাউন্ড গুলি উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পঠিত
গজারিয়ায় ডাকাত আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ৩ রাউন্ড গুলি উদ্ধার
গজারিয়ায় ডাকাত আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ৩ রাউন্ড গুলি উদ্ধার
মহিউদ্দিন আহমেদ  
গজারিয়া উপজেলার মুল ভুখন্ড হতে নদী বিচ্ছিন্ন অপরাধ প্রবন এলাকা গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
২৩ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাতে অভিযানে নৌ-ডাকাত ‘বাহিনীর একটি গোপন আস্তানা ও ওয়াচ টাওয়ারের সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করার কবরর জানা গেছে।
​সোমবার  মধ্যরাত থেকে আজ মঙ্গলবার  ভোর পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​গজারিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযানে নৌ ডাকাত বাহিনীটির একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। আস্তানাটি লোকালয় থেকে দূরে নির্জন স্থানে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। তল্লাশিকালে সেখান থেকে ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ​
সংশ্লিষ্ট  সূত্রে  যায়, আস্তানাটির সাথে একটি বিশেষ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছিল যেখান থেকে সাধারণ মানুষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা যেত।
আস্তানাটিতে ৫-৬ জন সদস্যের থাকার মতো সব ধরনের ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে নৌ-ডাকাত দলের সদস্যরা সেখানে অবস্থান করছিল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আস্তানাটির সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে অপরাধী চক্রটি সেখানে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।
​সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বিষয়টি সম্পর্কে ​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সেনাবাহিনী থানায় গুলিগুলো হস্তান্তর করার পর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গুয়াগাছিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর