1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে নবনির্বাচিত এমপিদের সঙ্গে জেলা প্রশাসনের উন্নয়ন সংলাপ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে নবনির্বাচিত এমপিদের সঙ্গে জেলা প্রশাসনের উন্নয়ন সংলাপ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত
মুন্সিগঞ্জে নবনির্বাচিত এমপিদের সঙ্গে জেলা প্রশাসনের উন্নয়ন সংলাপ

জেলা প্রশাসকের কার্যালয়-মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন—১৭১ মুন্সিগঞ্জ -১, ১৭২ মুন্সিগঞ্জ -২, ১৭৩ ও মুন্সিগঞ্জ-৩-এর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাঁদের দপ্তরের বর্তমান কার্যক্রম, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

স্বাস্থ্যখাতে হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক সংকট নিরসন, চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার সম্প্রসারণ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্যবৃন্দ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নিরাপত্তা জোরদার, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। সংশ্লিষ্ট দপ্তরসমূহ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অবকাঠামো উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং জনসেবা সহজীকরণ বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উত্থাপিত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দপ্তর প্রধানদের জনগণের কল্যাণে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর