1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে অপহরণ: সিলেটে মিলল ভিকটিম - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে অপহরণ: সিলেটে মিলল ভিকটিম

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে অপহরণ: সিলেটে মিলল ভিকটিম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে অপহরণ: সিলেটে মিলল ভিকটিম

স্টাফ রিপোর্টার

লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মুন্সীগঞ্জ জেলা।

মামলার বাদিনীর অভিযোগ অনুযায়ী, তার জ্যেষ্ঠ কন্যা সুমাইয়া (১৭) দীর্ঘদিন ধরে একই এলাকার জিহাদ (২২) নামে এক যুবকের দ্বারা উত্যক্তের শিকার হয়ে আসছিল। জিহাদ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও অশালীন কু-প্রস্তাব দিত বলে অভিযোগ করা হয়।

ঘটনার দিন গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে সুমাইয়া তার ছোট বোন তাবাসুমকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে শিমুলিয়া ঘাট এলাকায় বেড়াতে আসে। এ সময় পূর্ব পরিচয়ের সূত্রে অভিযুক্তদের সঙ্গে তাদের কথাবার্তা হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে অভিযুক্তরা কৌশলে দুই বোনকে শিমুলিয়া মাঠের উত্তর-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জিহাদ সুমাইয়ার মুখে কাপড় পেঁচিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আদালত ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, মুন্সীগঞ্জ জেলাকে নির্দেশ দেন।

মামলাটি পিবিআই, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে পৌঁছালে এসআই (নিঃ) মো. আবদে আলীকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী সুমাইয়াকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পিবিআই সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর