
সিরাজদিখানে ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান থানাধীন পূর্ব রশুনিয়া এলাকার কেসব পালের বাগান বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুদ্দুস দেওয়ান (৪৫), পিতা মৃত জয়নাল দেওয়ান, মাতা রবেদা বেগম, গ্রাম চোরমোর্দন এবং শাকিল (৩২), পিতা শেখ খোরশেদ, মাতা সালেহা বেগম, গ্রাম উত্তর রাঙ্গামালিয়া। তারা উভয়েই সিরাজদিখান থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সার্বিক দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।