
সিরাজদিখানে বিশেষ অভিযানে মারামারি মামলার ১০ আসামি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিকনির্দেশনায় গত ১০ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টা থেকে ১১ মার্চ ২০২৬ তারিখ ভোর ৪টা পর্যন্ত সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সিরাজদিখান থানাধীন চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।