
সিরাজদিখানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ জানায়, মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সিগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় গত ১০ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টা থেকে ১১ মার্চ ২০২৬ তারিখ ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মোঃ আব্দুল হান্নান, অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানার নেতৃত্বে পরিচালিত অভিযানে থানাধীন চিত্রকোট ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।