1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত
মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

১৪ মার্চ ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে “পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনমুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‍্যালিতে বক্তারা বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং নিজ নিজ বাসস্থান ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ১৪ মার্চ থেকে প্রতি শনিবার জনসাধারণকে উদ্বুদ্ধ করে মশার প্রকোপ না কমা পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন ও আশপাশের এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর