1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে বিপুল মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে বিপুল মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত
মুন্সিগঞ্জে বিপুল মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

​মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার  (২৪ মার্চ) বেলা ২:৩০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুরস্থ জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনের ফাঁকা জায়গা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই সফল অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকার সফর আলীর ছেলে ছাব্বির আলী (৩০) এবং ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা এলাকার মৃত মোহন শেখের ছেলে মো. শাহিন শেখ (৫১)। শাহিন শেখ বর্তমানে মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় নাজমুল ইসলাম সুমনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুন্সিগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান এই কঠোর অভিযান ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর