1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে ক্ষোভ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে ক্ষোভ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

গজারিয়া উপজেলায় ওয়াহিদুজ্জামান নাইম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় নাইম ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন এবং আন্দোলন দমনে ভূমিকা রাখেন। যার কিছু ভিডিও ফুটেছ সংরক্ষণ করা হয়। উক্ত কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

গজারিয়ার সাধারণ মানুষের প্রশ্ন—কীভাবে এবং কোন প্রভাবের জোরে তিনি মুক্তিযোদ্ধার মতো সম্মানজনক পরিচয় বহন করে আসছেন?

এ বিষয়ে গজারিয়া উপজেলার ছাত্রনেতা ফাহিম ও বীর মুক্তিযোদ্ধা ইরণ শিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন,“মুক্তিযুদ্ধ কোনো কেনা-বেচার পণ্য নয়, আর মুক্তিযোদ্ধা সনদ কোনো রাজনৈতিক দলের পুরস্কার হতে পারে না। ভুয়া মুক্তিযোদ্ধাদের শুধু তালিকা থেকে বাদ দেওয়াই যথেষ্ট নয়, রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের আইনের আওতায় আনতে হবে।” বীর মুক্তিযোদ্ধা ইরণ শিকদার আরও বলেন,“প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেকেই মানবেতর জীবনযাপন করছেন, অথচ ভুয়া পরিচয়ে কেউ কেউ রাষ্ট্রীয় সব সুবিধা ভোগ করছে—এটা চরম অবিচার। দ্রুত তদন্ত করে এমন ভুয়া সনদ বাতিল করা সময়ের দাবি।”

ছাত্রনেতা ফাহিম বলেন,“মুক্তিযোদ্ধা কোটা ত্যাগের স্বীকৃতি, এটি কোনোভাবেই মেধার অপমান নয়। কিন্তু যখন ভুয়া পরিচয়ে কেউ সেই কোটায় প্রবেশ করে, তখন তা জাতীয় লজ্জায় পরিণত হয়। স্বাধীন দেশের মাটিতে ভুয়া সনদ ব্যবহারকারীরা দেশপ্রেমিক নয়, বরং দেশের সঙ্গে প্রতারণা করছে।”

গজারিয়া বাসীর পক্ষ থেকে অবিলম্বে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ওয়াহিদুজ্জামান নাইমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর