মালখানগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড সমর্থকদের আয়োজনে মেম্বার প্রার্থী হিসেবে হাজী মোঃ ফিরোজ আহমেদকে উপস্থিত সকলে সমর্থন করেন। ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও যুব সমাজের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা করেন সারোয়ার হোসেন সজিব।
এসময় বক্তব্য রাখেন জামাতে ইসলামি মুন্সীগঞ্জ জেলা সাবেক আমির আব্দুল আউয়াল জিহাদী, মালখানগর কলেজ রোড জামে মসজিদের মোতয়াল্লী মোহাম্মদ শাজাহান, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন রাজা, বিশিষ্ট ব্যাবসায়ি ও সংগঠক শ্রী কৃষ্ণ চন্দ্র গোস্বামী, ঐকতান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং মালখানগর কলেজ গভর্নিং বডি সদস্য শাহাদাত হোসেন, ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের সহ সভাপতি আলী হোসেন ভাষান।
এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, সার্জেন্ট (অবঃ) সাজাহান সিরাজ, সংগঠক কার্তিক দাস, সমাজ সেবক ফরিদ হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিল, নুর হোসেন, গৌরাঙ্গ মন্ডল, আমির হোসেন, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল হাই, আনোয়ার হোসেনসহ আরো অনেকে।