1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়িতে তাঁতী দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

টঙ্গীবাড়িতে তাঁতী দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত
টঙ্গীবাড়িতে তাঁতী দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
টঙ্গীবাড়িতে তাঁতী দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় তাঁতী দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ বেতকা নতুন বাজারে অবস্থিত তাঁতী দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা তাঁতী দলের (স্থগিত কমিটি) সভাপতি আশরাফ হোসেন বাবুর একটি ভিডিও বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ওই ভিডিওতে তিনি অভিযোগ করেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় বক্তারা দাবি করেন, জেলা তাঁতী দলের আহ্বায়ক আশরাফ হোসেন বাবু টঙ্গীবাড়ি উপজেলা কমিটি গঠনের কথা বলে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করেন। পাশাপাশি বর্তমান উপজেলা কমিটির সভাপতি মো. কাওছার ইসলাম নাদিমের কাছ থেকে একটি কম্পিউটারও গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে কমিটি গঠন না করে নানা টালবাহানা শুরু করেন।

বক্তারা আরও জানান, বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে অবহিত করা হলে আশরাফ হোসেন বাবুকে শোকজ করা হয়। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে স্থগিত করে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের স্বাক্ষরে টঙ্গীবাড়ি উপজেলা তাঁতী দলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সভাপতি মো. কাওছার ইসলাম নাদিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ, সহ-সভাপতি নজরুল ইসলাম বেপারী, ইসমাইল শেখ, আব্দুল কাদির বেপারী, মো. মিছির বেপারী, কৃষি বিষয়ক সম্পাদক হাসান দেওয়ান এবং সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক মো. আলী হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর