1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সড়কের পাশেই পড়েছিলো লাশ, সাথে ছিলো একনলা শটগান ও গুলির কার্তুজ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সড়কের পাশেই পড়েছিলো লাশ, সাথে ছিলো একনলা শটগান ও গুলির কার্তুজ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত
আবু নাসের লিমন :
মুন্সীগঞ্জের সদর থানার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটির তালগাছতলা রাস্তার উপর থেকে একজনের লাশ উদ্ধারকরেছে পুলিশ। এ সময় লাশের সাথে একটি একনলা শটগান ও দুইটি কার্তুজও জব্দ করে পুলিশ।
নিহতের নাম সানা মাঝি (৪২)। সে ওই গ্রামেরই মৃত মোহাম্মদ মাঝির ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
শুক্রবার সকাল ১০ টায় এক প্রেস রিলিজে সদর থানা পুলিশ এ খবর নিশ্চিত করে।
প্রেস রিলিজ থেকে জানা যায়, অস্ত্রসহ একজন ডাকাত আটক করেছে স্থানীয়রা এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে পুলিশদেখতে পায় নিহতের রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে রয়েছে এবং তার শরীরের সাথে একটি একনালা শটগান ও দুইটি কার্তুজআছে। মসজিদের মাইকে ঘোষনা দিয়ে স্থানীয়রা লোকজন জড়ো করে ভিকটিমকে গণপিটুনী দিয়ে মেরে মধ্য মাকহাটিতালগাছতলা রাস্তার উপর রাখে এবং তার শরীরের সাথেই একনালা একটি শটগান ও দুই রাউন্ড কার্তুজ ছিল। মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীনআছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে বলে মনে হয় না। ভিকটিম সানা মাঝিরা ৮ ভাই। তারা সকলেই আওয়ামী লীগ নেতা ও মুন্সীগঞ্জ–৩ এর সাবেক সংসদ সদস্য মৃণালকান্তি দাসের পক্ষে রাজনীতি করতো। ভিকটিমের ভাই হাবু মাঝি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যে, পূর্ব শত্রুতারজেরে তাকে হত্যা করা হয়েছে।  ৫ আগস্টের পর থেকে ভিকটিম তার পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে বজ্রযোগিনী ইউনিয়নের ড্যাগ্রাপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন। গতকাল বিকাল ৩ টায় ভিকটিম সানা মাঝিকে ভিকটিমের পূর্ব পরিচিতজনৈক স্বাধীন নামের একটি ছেলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত সে নিখোঁজ ছিলো।
ওসি আরও জানান, মধ্য মাকোহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সাথে সানা মাঝির পরিবারের দীর্ঘদিনের শত্রুতাছিল। বাবু মাঝির ভাই শিপন মাঝির হত্যা মামলায় সানা মাঝির ৮ ভাই আসামি ছিল। কিন্তু, পরে তারা সকলেই মামলা খালাস পেয়েছিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর