1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানের সন্তান এডভোকেট মামুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানের সন্তান এডভোকেট মামুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

সিজান খান
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭২ বার পঠিত
সিরাজদিখানের সন্তান এডভোকেট মামুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী
আসিফ বাঁধনঃ
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মামুন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের বাসিন্দা এবং মো. তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, এডভোকেট মামুন ২০০৫ সালে শেখ মো. মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০১২ সালে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। আইনজীবী সনদ লাভের পর তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন।
২০২৬-২০২৭ মেয়াদের ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ১ মে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট পদে মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিজয়ী হন। মোট ২১,৭৩১ জন ভোটারের মধ্যে ৩,৯৫১ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন এডভোকেট মামুন।
উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির বর্তমানে সদস্য সংখ্যা ২৭,৭৬০ জন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সহকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এডভোকেট মামুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় আমার একার নয় এটি সকল আইনজীবীর প্রত্যাশার প্রতিফলন। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনজীবীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।

আইন অঙ্গনে তার এই সাফল্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে তার নেতৃত্বে আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর