
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা)
স্টাফ রিপোর্টার
মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা) মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন| এর আগে তিনি নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে কর্মরত ছিলেন|
বাংলাদেশ পুলিশের ৩৪তম বিসিএস ব্যাচের এই মেধাবী কর্মকর্তা কর্মজীবনে পুলিশ হেডকোয়ার্টার্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং ঝালকাঠি জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন|
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সঙ্গে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন| পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্স (এমপিএস) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন| এছাড়া যুক্তরাজ্যের স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে ট্রান্সন্যাশনাল ক্রাইম, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন| সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের কোয়ান্টিক স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে স্ট্র্যাটেজিক লিডারশিপ বিষয়ে এমবিএ সম্পন্ন করেন|
পেশাগত দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেন| কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্ননামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিদেশেও উচ্চতর প্রশিক্ষণে অংশ নিয়েছেন| তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ভিয়েতনামের ন্যাশনাল একাডেমি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন|
এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন একাডেমিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তাঁর| তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিমিনোলজি কনফারেন্স এবং যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন|
মুন্সিগঞ্জ সদর সার্কেলের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন|