1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নির্বাচনের প্রস্তুতিতে সিরাজদিখান প্রেসক্লাব: আহ্বায়ক কমিটির দায়িত্বে পলাশ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নির্বাচনের প্রস্তুতিতে সিরাজদিখান প্রেসক্লাব: আহ্বায়ক কমিটির দায়িত্বে পলাশ

সিজান খান
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত
  1. নির্বাচনের প্রস্তুতিতে সিরাজদিখান প্রেসক্লাব: আহ্বায়ক কমিটির দায়িত্বে পলাশ

সিজান খান
সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশকে নবগঠিত এই কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১০টায় সিরাজদিখান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহামুদুল হাসান মুকুটের সভাপতিত্বে সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, এই আহ্বায়ক কমিটি আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির কাছেই পরবর্তী দায়িত্ব হস্তান্তর করা হবে।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা ড. সাইদুল ইসলাম খান অপু, সাবেক সভাপতি এশিয়ান টেলিভিশনের কেএন ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের জাবেদুর রহমান জুবায়ের, সাবেক সহ-সভাপতি দৈনিক খবরপত্রের আসলাম মোল্লা ও সদস্য বাংলা টিভির মোঃ মোস্তফা।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের আবু নাসের লিমন, দৈনিক দিনকালের আতাউর রহমান রতন, হেলো বিক্রমপুরের মোঃ আমির হোসেন ঢালী, সাংবাদিক আরিফুর রহমান, মাসিক বিক্রমপুরের খোরশেদ আলম প্রধান, দৈনিক ভোরের সময়ের অ্যাডভোকেট শাকিল, সাংবাদিক অ্যাডভোকেট দিদার, সাংবাদিক মোজাম্মেল হোসেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার শাহিদুল হাসান শাওন, সিজান খান, দৈনিক আজকের বসুন্ধরার শাহ পরানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটি একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের যোগ্য নেতৃত্ব উপহার দেবে এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর