1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে মাদকবিরোধী বিক্ষোভ, কঠোর আইন ও চিহ্নিত কারবারিদের গ্রেফতারের দাবি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে মাদকবিরোধী বিক্ষোভ, কঠোর আইন ও চিহ্নিত কারবারিদের গ্রেফতারের দাবি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী বিক্ষোভ, কঠোর আইন ও চিহ্নিত কারবারিদের গ্রেফতারের দাবি
সিরাজদিখান প্রতিনিধিঃ
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারে সোমবার বিকেলে মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রশুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নারী পুরুষ, শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মাদকের ভয়াবহ বিস্তারে সিরাজদিখানের যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। তারা বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান চললেও চিহ্নিত অনেক মাদক কারবারি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শাহ আলম, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেক শিকদার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদারসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের নেতৃবৃন্দ।
বক্তব্যে আতাউর রহমান হাওলাদার বলেন, “যুব সমাজ ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলমান থাকবে।” তিনি সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রশংসা করলেও মাদক মামলায় দ্রুত জামিন পাওয়ার সমালোচনা করেন। একই সঙ্গে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।
মোতাহার হোসেন বলেন, “মাদক এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর অবস্থানে যেতে হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে খালেক শিকদার অভিযোগ করেন, সিরাজদিখানের কিছু চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও মাসোহারা গ্রহণকারীদেরও আইনের আওতায় আনতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, আরশাদ শেখসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশো মানুষ।
সমাবেশ শেষে সিরাজদিখান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর