1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে বালুচর ইউপির ৩ কোটি ৩ লাখ টাকার বাজেট ঘোষণা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে বালুচর ইউপির ৩ কোটি ৩ লাখ টাকার বাজেট ঘোষণা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪২ বার পঠিত

আসিফ বাঁধনঃ

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বালুচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ হোসেন। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ৫০ লাখ ৩৮ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২ কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৪২৭ টাকা। একই পরিমাণ ব্যয় নির্ধারণ করে মোট ৩ কোটি ৩ লাখ ১ হাজার ৪২৭ টাকার ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট সভার গুরুত্বও তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দাস, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ইসমাহিল হোসেন, ইউপি সদস্য মোঃ আলেক চাঁন সজিব, ফারুক হোসেন, আবুল কাশেম বেপারী, মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ রাসেল রানা, আল আমিন ও বাদশা মিয়া। এছাড়া সংরক্ষিত নারী ইউপি সদস্য সালেহা বেগম ও ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল আমিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর