
মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
আবু নাসের খান লিমন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে|
নিহতরা হলেন সোপান (২৪) ও আজওয়াদ (২৩)| সোপান মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা এবং আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা বলে জানা গেছে| তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন|
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোপান ঢাকায় অবস্থানরত কয়েকজন বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে বেড়াতে আসেন| শুক্রবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন| গোসলের একপর্যায়ে আজওয়াদ হঠাৎ পানিতে তলিয়ে যেতে শুরু করেন| বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে যান সোপান| তবে সাঁতার না জানার কারণে তিনিও পানিতে ডুবে যান|
বন্ধুরা বাড়ির ছাদের উপর থেকে বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন| পরে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন|
এ ঘটনায় পরিবার ও ¯^জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে| খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়| দুই তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে স্তব্ধতা|
স্থানীয়রা জানান, পুকুরটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং গভীরতার বিষয়েও অনেকের ধারণা ছিল না| এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিতে নামার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা|
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা) ˆদনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়| নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে|