1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ব্যক্তিগত উদ্যোগে দুই সাঁকো নির্মাণে কমলো পাঁচ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ব্যক্তিগত উদ্যোগে দুই সাঁকো নির্মাণে কমলো পাঁচ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

অনিক শেখ, টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের চর বেহেরপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে দুটি সাঁকো নির্মাণ করেছেন সমাজসেবক আলামিন বেপারী চুন্নু।

শুক্রবার (৩০ মে) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সাঁকো দুটি উদ্বোধন করা হয়। সাঁকো নির্মাণের ফলে চরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সাঁকো দুটি নির্মাণের মাধ্যমে অন্তত পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি কমেছে। আগে এলাকাবাসীকে বিকল্প পথে মোটরসাইকেলে চলাচল করতে হতো। যাদের ভাড়া বহনের সামর্থ্য ছিল না, তারা দীর্ঘ পথ হেঁটে দিঘিরপাড়ে যাতায়াত করতেন, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদন ঢালী, হবি মোল্লা, সাজাহান মোল্লা, সিরাজ বেপারী, সোহেল মোল্লা, ফরহাদ বেপারী, কামাল, রিফাত বেপারী, পলাশ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলামিন বেপারী চুন্নু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এলাকার মানুষের যাতায়াতের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তিনি নিজ অর্থায়নে দুটি সাঁকো নির্মাণ করেছেন। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন পেলে শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নির্বাচিত হলে চর বেহেরপাড়াসহ বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন এবং এসব সাঁকোর স্থলে স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেবেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা চুন্নু বেপারীর এ উদ্যোগের প্রশংসা করে চরাঞ্চলের উন্নয়নে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর