
স্টাফ রিপোর্টারঃ
আজ ৭ জুন ২০২৬, দৈনিক মুন্সিগঞ্জ বার্তার সিরাজদিখান প্রতিনিধি মো. সিজান খানের শুভ জন্মদিন। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ বর্তমানে দৈনিক মুন্সিগঞ্জ বার্তার সিরাজদিখান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাসিক বিক্রমপুরের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত। তিনি ঝিকুট ফাউন্ডেশনের সদস্য এবং সিরাজ খান ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামের সন্তান সিজান খান বর্তমানে বিক্রমপুর কুঞ্জ বিহারী (কেবি) ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। ছাত্রজীবনের পাশাপাশি সাংবাদিকতায় নিষ্ঠা, পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকায় বেশ পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
সরল জীবনযাপন ও মানবসেবামূলক কর্মকাণ্ডে আগ্রহী এই তরুণ সাংবাদিকের জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও স্বজনরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।