1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের প্রতিবাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের প্রতিবাদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের প্রতিবাদ

মমিন বিশ্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখা দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে।
রোববার জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অভিযোগ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৯ জুন মুন্সীগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে তিনি মুন্সীগঞ্জ জেলার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, ‘আমার বিশ্বাস এ জেলায় কোনো চাঁদাবাজি হয় না।’ তবে উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা এ বক্তব্যের জবাবে বলেন, ‘এখানেও চাঁদাবাজি হয়।’
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আমীরে জামায়াত কোনো পর্যায়েই মুন্সীগঞ্জবাসীকে অসম্মান করে কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং তা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে দাবি করা হয়।
জেলা জামায়াতের দাবি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন গত ২০ জুন জেলার একটি অনুষ্ঠানে এবং ২১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আমীরে জামায়াতের বক্তব্য নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের চেষ্টা করেন। এ সময় স্পিকার ওই বক্তব্যকে অসংসদীয় বলে উল্লেখ করেন বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের অনর্থক বিতর্ক কাম্য নয়। মুন্সীগঞ্জের রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে সত্যনিষ্ঠ ও সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়েছে জেলা জামায়াত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর