1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে সিরাজদিখানে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে সিরাজদিখানে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

আসিফ বাঁধনঃ

তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি উপলক্ষে ‘সুস্থ প্রকৃতি, সুস্থ ভবিষ্যৎ-একটি শিশু, একটি গাছ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মধ্য দিয়েই পরিবেশ সংরক্ষণের চেতনা গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির লক্ষ্য হলো নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি, দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।

হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করছে শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর