
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নয়ানগর গ্রামের বাসিন্দা শ্রী রাম প্রসাদ বাড়ই (৪২)-এর বসতবাড়ির গোয়ালঘরের ওপর থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত সন্তেষ বাড়ইয়ের ছেলে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।