
মিলন হাওলাদার
এক যুগ পেরিয়েও হয়নি বিদ্যালয় মাঠের উন্নয়ন, বর্ষায় পানিতে তলিয়ে দুর্ভোগে স্থানীয় যুবকরা
জৈনসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়া বিদ্যালয়ের মাঠ দীর্ঘ এক যুগ পেরিয়েও সংস্কার কিংবা ভরাট করা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্ষাকাল এলেই মাঠটি পানিতে তলিয়ে যায়। ফলে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম একাধিকবার মাঠ ভরাট ও উন্নয়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও তরুণ সমাজ।স্থানীয় যুবকদের অভিযোগ, নিজেদের এলাকায় মাঠ থাকা সত্ত্বেও খেলাধুলার জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে মাঠে পানি জমে থাকায় ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।এলাকাবাসী দ্রুত মাঠটি ভরাট ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।