
রায়হান বাউলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে মোল্লাকান্দি ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২ আগস্ট) রাত ৮টায় বালুচর বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে মোল্লাকান্দি এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
আয়োজক সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ র্যাফেল ড্রের আয়োজন করা হয়। প্রতিটি কুপনের মূল্য ছিল ২০০ টাকা। মোট ১৫০টি কুপন বিক্রি করা হয়। এর মধ্য থেকে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়।
র্যাফেল ড্রে অংশগ্রহণের সুযোগ শুধু মোল্লাকান্দি এলাকার বাসিন্দাদের জন্য নির্ধারিত ছিল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন শহিদ বাউল। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমির হোসেন, নাছির মোল্লা, গিয়াসউদ্দীন মোল্লা, ছামছুল মোল্লা, জাকির মোল্লা, জাহাঙ্গীর বাউল, ইস্রাফিল বাউল ও ডা. জোবায়ের শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজিব মোল্লা ও আকরাম বাউল। সঞ্চালনায় ছিলেন মিঠুন বাউল
র্যাফেল ড্র শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ লাভ করেন ডা. সাজ্জাদ হোসেন। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাইস কুকার পান আরিফ মোল্লা। তৃতীয় পুরস্কারের মোবাইল ফোনটি পান সাঈদ মোল্লা। চতুর্থ পুরস্কারের মোবাইল ফোনটি তুলে দেওয়া হয় রবিন বাউলের হাতে। পঞ্চম পুরস্কারের মোবাইল ফোন পান জাকির মোল্লা
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও মোল্লাকান্দি ফুটবল ক্লাবের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে উপস্থিত দর্শকদের করতালির মধ্য দিয়ে র্যাফেল ড্রের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।