1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সিরাজদিখানে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদ্বোধন করা হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। উপজেলা প্রশাসন, সিরাজদিখান এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজদিখানের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা চলছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. কামরুন্নাহার।

উদ্বোধনী দিনে অংশ নেয় সিরাজদিখান উপজেলার ১০টি স্কুল ও ১০টি মাদ্রাসার শিক্ষার্থীরা। সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবাসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার্থীদের উৎসাহ জোগানোর পাশাপাশি আয়োজনের বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা রাখেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা পড়াশোনা করবে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা হবে এবং শরীর ও মন সুস্থ থাকবে।”

এম. হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, “মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এই আসনকে শান্তির নিবাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। তিনি সব সময় তরুণ ও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। খেলাধুলা করলে মন ও স্বাস্থ্য ভালো থাকে। তাই মোবাইল ফোনে অতিরিক্ত সময় না দিয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর