1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গিবাড়ীতে দীর্ঘদিনের কাঁচা সড়কে পাকাকরণ কাজের উদ্বোধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ীতে দীর্ঘদিনের কাঁচা সড়কে পাকাকরণ কাজের উদ্বোধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

অনিক শেখ, টঙ্গীবাড়ী প্রতিনিধি
দীর্ঘদিনের কাঁচা সড়ক। বর্ষায় কাদা আর পিচ্ছিল পথে চলাচলে দুর্ভোগ ছিল নিত্যদিনের। অবশেষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি থেকে ধীপুর পর্যন্ত সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপি নেতা ও কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রনি গাজী।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে মান্নান মৃধা, নজরুল তালুকদার, আমজাদ মাদবর, টিটু দেওয়ান, রফিকুল মল্লিক, শ্যামল মল্লিক, আলম বেপারী, সেলিম বেপারী, জামাল মৃধা, হাবিবুর গাজী ও আওলাদ মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় তাঁদের চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ত। এতে যানবাহন চলাচলের পাশাপাশি হেঁটে চলাচলকারী মানুষও ভোগান্তিতে পড়তেন। পাকাকরণের কাজ শেষ হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

রনি গাজী বলেন, ‘আমি চাই আমার এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণ হোক। এলাকার প্রতিটি রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগুক। ইতিমধ্যে আমরা সাতটি রাস্তার জন্য আবেদন করেছি। এর মধ্যে চারটি রাস্তার কাজ পেয়েছি। আশা করছি, বাকি তিনটি রাস্তার কাজও দ্রুত পাওয়া যাবে।’

মেসার্স সানজিদা কনস্ট্রাকশনের মালিক শহীদুল ইসলাম কাজল বলেন, সড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর