
সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. শিব্বির আহমেদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্বাহ্ণে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। মো. শিব্বির আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা।
এর আগে তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজদিখানে যোগদানের পর তিনি ভূমি সেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।