1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল জব্দ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল জব্দ

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ বার পঠিত
কারখানায় অভিযান ৪২ হাজার রিল জব্দ। ছবি: মুন্সিগঞ্জের বার্তা

সাইদ হাসান আফরান : মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় অভিযান চালিয়ে একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১0টা পর্যন্ত পরিচালিত এ অভিযান ও মোবাইল কোর্টে কারখানা থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার রিল এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় কারখানায় কর্মরত সেন্টু নামে এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

জব্দ করা অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আঃ মাবুদসহ নৌপুলিশের সদস্য এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগ নয়, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর